বিএনপি-জামায়াতের কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে: মঞ্জু

বিএনপি-জামায়াতের কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে: মঞ্জু

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বিএনপি-জামায়াতের মাঝে কাঁদা ছোড়াছুড়ি আমাদের জন্য দুঃখজনক। বিএনপি-জামায়াত সবচাইতে গুরুত্বপূর্ণ দল। এই দুই বড় দল একটা লম্বা সময় জোট করেছে। বিএনপি এজন্য জামায়াতের সাথে ভোট করেছে যে জামায়াতের ভোট ছাড়া আওয়ামী লীগকে হারানো যাবে না।

বিজ্ঞাপন

সোমবার রাতে ফেনী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এবি পাটির চেয়ারম্যান বলেন, এক বছর যেতে না যেতেই উনারা উভয় দল একে অপরের সাথে কাঁদা ছোড়াছুড়ি করছেন। সাথে সাথে অন্যান্যরাও জড়িয়ে যাচ্ছেন। একটা অশুভ শক্তির বিরুদ্ধে বিজয় অর্জন করার জন্য জোট হয়েছে। অতীতে যখন ঐক্য করেছে তখনও বিএনপি এমন দল ছিল। এখন কেন জামায়াতের লোকেরা বিএনপিকে গালাগালি করছেন। আগে যখন জোট করেছেন তখনতো বিএনপি এমন ছিলেন। এখন কেন উভয় পক্ষ একজন আরেক জনকে তালাক দিচ্ছেন।

তিনি বলেন, আমরা আহ্বান জানাই পরস্পরের বিরুদ্ধে হানাহানি পরিত্যাগ করতে হবে। এখন আমরা যদি ৯১ সালের আগের রাজনীতি করি তাহলে মানুষ আমাদের পরিত্যাগ করবেন। আজকের যে নতুন প্রজন্ম রাজনীতিতে আসছেন এটা ভালো দিক। রূপান্তরের মধ্যদিয়ে আগামী দিনে রাজনীতিতে নতুন কিছুর উত্থান ঘটবে। তাই একে অপরের প্রতি স্বার্থ নিয়ে আঙুল তুলাতুলি বন্ধ করুন।

মঞ্জু বলেন, ফেনীতে বন্যার ক্ষতচিহ্ন দেখে মনে হয়েছে উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। গত বছর প্রায় একহাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু সেই পরিমাণ কাজ হয়নি। ভাঙা স্থান দেখে মনে হয়েছে এগুলো বড় কাজ নয়। এখানে যে বরাদ্দ দেওয়া হয়েছে ৬০-৭০ ভাগ টাকা দুর্বৃত্তদের পকেটে চলে গেছে। টেকসই বাঁধ নির্মাণের জন্য নতুন করে প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকার যে বরাদ্দ হয়েছে সে কাজ যেন সেনাবাহিনীর মাধ্যমে হয় এ দাবিও করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন