২৫ কোটি টাকা আত্মসাৎ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য
ফাইল ছবি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে করা মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নিয়েছে আদালত। এ নিয়ে মামলায় মোট ৫৫ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হলো।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন জানিয়েছে, রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে, দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মশিউর রহমান সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষে আসামিপক্ষের আইনজীবীদের জেরার জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করে আদালত।

বিজ্ঞাপন

মামলার অভিযোগপত্রে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার পরিবারের নিয়ন্ত্রণাধীন আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব ‘ভিশন ট্রেডিং’ প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়। পরে ওই টাকা কর্মচারীদের মাধ্যমে তুলে হুন্ডি করে বিদেশে পাচার এবং সেখানে সম্পদ কেনায় ব্যবহার করেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার । ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ ঘটনা ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

মামলায় জাবেদের স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, সাবেক পরিচালক, ব্যাংকের সাবেক কর্মকর্তা এবং জাবেদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে। ২০২৫ সালের ২৪ জুলাই জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন মশিউর রহমান। চলিত বছর ৫ জানুয়ারি তদন্ত শেষে ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে মোট ৯২ জনকে সাক্ষী করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন