রাঙ্গামাটিতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৫

রাঙ্গামাটিতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৫

রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়ার চেয়ারম্যান পাড়া এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপের মুখোমুখী সংঘর্ষে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার সকাল সোয়া দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান সোহাগ ঘটনার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। 

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা মাহমুদুর রহমান জানান, রাউজান থেকে আসা যাত্রীবোঝাই সিএনজি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই একটি পিকআপের সাথে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পরপর বেতবুনিয়া ফাঁড়ির পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। পিকআপ চালক পরান ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন