চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের রেল স্টেশনের প্ল্যাটফর্মে শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুর গামী মেঘনা এক্সপ্রেসের নিচে পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে মেহের রেলস্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, যুবকের মৃত্যু কীভাবে হয়েছে আমরা তাৎক্ষণিক জানতে পারিনি। ট্রেন প্ল্যাটফর্ম ত্যাগ করার পর যাত্রীদের নজরে আসে রেললাইনে অজ্ঞাত এক যুবক ট্রেনে কাটা পড়েছে। বিষয়টি আমি চাঁদপুরের জিআরপি থানায় জানাই সেখান থেকে জিআরপি পুলিশ এসে লাশটি নিয়ে যায়।
তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে কি কারণে মৃত্যু ঘটেছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

