আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১২ হাজার পিস ইয়াবাসহ কাভার্ড ভ্যান জব্দ, আটক ২

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

১২ হাজার পিস ইয়াবাসহ কাভার্ড ভ্যান জব্দ, আটক ২

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।

রোববার ভোর রাতে বাঁশখালী থানাধীন ১১ নম্বর পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, তল্লাশির সময় কাভার্ড ভ্যানটির চালকের সিটের নিচে সু-কৌশলে লুকানো কালো কসটেপে মোড়ানো একটি পোটলা থেকে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া রুদ্রপাড়া এলাকার হিমাংশু রুদ্রের ছেলে রতন রুদ্র (৪৮) ও কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মো. ইসলামের ছেলে মো. মিজানুর রহমান (৩৮)।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঁশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

একটি সূত্র জানায়, মাদক কারবারিরা পণ্য পরিবহনের আড়ালে কাভার্ড ভ্যান ব্যবহার করে কক্সবাজার থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ইয়াবা পাচার করে থাকে। বাঁশখালী সড়ককে তারা তুলনামূলক নিরাপদ পথ হিসেবে ব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...