ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় কাঠের পুল ইউটার্নে ফুটওভার ব্রিজ করার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করা হয়। এ কারণে মহাসড়কের দুপাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের কবলে পড়েন হাজারো যাত্রী।
এর আগে, গত বুধবার কাঠেরপুল ইউটার্নে রাস্তা পারাপারের সময় এক স্কুলশিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় ওই স্থানে ফুটওভার ব্রিজ অথবা আন্ডার পাস করার দাবিতে এ অবরোধ করা হয়। পরে কুমিল্লা-৭ চান্দিনা সংসদ সদস্য আতিকুল আলম শাওন ঘটনাস্থলে এসে অবরোধকারীদের ফুটওভার ব্রিজ করার আশ্বাস দিলে রাস্তা ছেড়ে অবরোধ ছেড়ে চলে যান ছাত্রজনতা।
এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক, চান্দিনা থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমানসহ আরো অনেকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

