পটিয়ায় দ্রুতগতির ড্রাম ট্রাক কেড়ে নিলো মাওলানা নুরুল আমিন মোজাদ্দেদী (৭৪) নামে স্থানীয় এক ইসলামি বক্তার প্রাণ। বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শাহচান্দ আউলিয়া মাদ্রাসা গেটে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন মোজাদ্দেদী ওই এলাকার মরহুম মাওলানা মুছা মোজাদ্দেদীর (রহ.) বড় সন্তান। তিনি চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ সুন্নিয়া মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। তিনি স্থানীয়ভাবে ওয়াজ নসিহত করতেন। তার পিতার মাজারের খাদেম ছিলেন।
জানা যায়, সড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
শাহচান্দ আউলিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক ও শিক্ষক মাওলানা এস এম বোরহান উদ্দিন জানান, তিনি সকালে চুল কাটতে মাদ্রাসার সামনে একটি সেলুনে যান। সেখান থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ড্রাম ট্রাক ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

