পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বেপরোয়া

পার্বত্য অঞ্চলে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ

পার্বত্য অঞ্চলে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ
ছবি: আমার দেশ

পার্বত্য চট্টগ্রামে সক্রিয় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বেপরোয়া চাঁদাবাজি, অপহরণ, গুম ও নির্বিচারে হত্যাকাণ্ড বন্ধ এবং পাহাড়ে সার্বিক আইনশৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বান্দরবানে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

বৃহস্পতিবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের হয়রানি, চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে পাহাড়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এসব কর্মকাকর্মকাণ্ড দ্রুত বন্ধ করে সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, পাহাড়ে বসবাসরত সব নাগরিকের সাংবিধানিক অধিকার ও ন্যায়সংগত অধিকার নিশ্চিত করতে হবে। সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নাছির উদ্দীন, দপ্তর সম্পাদক মো. শাহজালাল, পৌর কমিটির সভাপতি সামচুল হক সামু, কেন্দ্রীয় যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. ইবরাহীম, জেলা ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন