চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম উত্তেজনা দেখা দিলে হাসপাতাল ছেড়ে পালিয়ে যান চিকিৎসক ও কর্মকর্তারা ।
নিহত শিশুর নাম আয়ান (৫)। সে সাতকানিয়ার কেরাণীহাট এলাকার মো. আরাফাতের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় গাড়ির ধাক্কায় শিশুটি গুরুতর আহত হলে তাকে সাঙ্গু ট্রমা হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসকেরা কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই মাথাসহ শরীরের কয়েকটি স্থানে সেলাই করে বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে শিশুটিকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানিয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

