ফটিকছড়িতে ট্রলি উল্টে চালক নিহত

উপজেলা প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম)

ফটিকছড়িতে ট্রলি উল্টে চালক নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে ডেকোরেশনের মালামালবাহী ট্রলি উল্টে মো. মিনহাজ উদ্দিন (১৫) নামে ট্রলি চালক কিশোর নিহতের ঘটনা ঘটেছে। এসময় মো. সায়েম (১৪) নামে অপর এক কিশোর গুরুতর আহত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার লেলাং ইউনিয়নের কাশেম চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডেকোরেশনের মালামাল নিয়ে একটি বিয়ে বাড়িতে যাওয়ার পথে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রলির চালক ও হেলপার দুই কিশোর গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করে।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানায়, থানায় অভিযোগ দায়ের করা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন