চট্টগ্রামের বাঁশখালীতে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে ১ হাজার ৪৩৮ পিস ইয়াবাসহ শাহ্ আলম (৫২) নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
মঙ্গলবার সকালের দিকে বাঁশখালী থানার মূল ফটকের সামনে প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।
তিনি কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২ ইস্ট ব্লক-ই এলাকার মৃত ফজল আহমদের ছেলে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

