লক্ষ্মীপুরে এবি পার্টির নেতা মজিবুর রহমান মঞ্জু ও ব্যারিস্টার ফুয়াদ

‘অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে’

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

‘অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে’

অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্যসচিব মুজিবুর রহমান মঞ্জু। দলের যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সংস্কার ও নির্বাচন নিয়ে অযথা বিতর্ক তোলা হচ্ছে, সরকার আন্তরিক হলে মৌলিক সংস্কারগুলো করে ১ বছরের মধ্যে নির্বাচন দেয়া সম্ভব।

শুক্রবার বিকেলে এবি পার্টি লক্ষ্মীপুর জেলা আয়োজিত গণসমাবেশে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে তারা এ কথা বলেন।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর শহরের আলীয়া মাদ্রাসা মাঠে জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব চৌধুরী মশিউল আজম সাকিবের সঞ্চালনায় গণসমাবেশে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যুব পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল, লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসায় সাবেক অধ্যক্ষ একে এম আবদুল্লাহ, সহকারী সদস্যসচিব সিদ্দিকুর রহমান, আনোয়ার ফারুক, যুক্তরাষ্ট্র কমিটির অন্যতম নেতা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক আশরাফ মাহমুদ রুমেল, ঢাকা মহানগর নেতা কেফায়েত হোসেন তানভীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মুজিবুর রহমান মঞ্জু তার বক্তৃতায় আরও বলেন; রাষ্ট্র সংস্কারের কাজ চলমান রেখে দেশে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। সংস্কারের কথা বলে সময়ক্ষেপণ করা যাবে না। তিনি বলেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় আছেন এবং যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন সকলকেই ১৬ বছরের খুন দুর্নীতির বিচারে সোচ্চার হতে হবে।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, জনগণকে সরকারকে জিজ্ঞেস করতে হবে তাদের অধিকার প্রাপ্তির জন্য। সরকার থেকে বরাদ্দ ও উন্নয়ন সম্পর্কে জানতে হবে এবং সরকারের কর্তাব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। একই সাথে রাজনৈতিক দলের কাছেও জানতে চাইতে হবে সাধারণ মানুষের জন্য তারা কি করবে। শুধু ক্ষমতা পরিবর্তন নয় এবি পার্টির রাজনীতির হল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।

সভায় আরো উপস্থিত ছিলেন ফেনী জেলার যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী, প্রচার সম্পাদক হাবিব মিয়াজি,লক্ষ্মীপুর সদর উপজেলা আহ্বায়ক ইমরান হোসেন রাকিব, জেলা সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, রামগতির সমন্বয়ক মাওলানা সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। গণসমাবেশ শেষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয় এবি পার্টির নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: