আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সেন্টমার্টিনে ‘সি-অ্যাম্বুলেন্স ও সি-ট্রাক’ চালু করবেন জামায়াত প্রার্থী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সেন্টমার্টিনে ‘সি-অ্যাম্বুলেন্স ও সি-ট্রাক’ চালু করবেন জামায়াত প্রার্থী

নির্বাচিত হতে পারলে সেন্টমার্টিন রুটে ‘সি-অ্যাম্বুলেন্স ও সি-ট্রাক’ সার্ভিস চালু করবেন বলে জানিয়েছেন কক্সবাজার- ৪ (উখিয়া-টেকনাফ) আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারী। বুধবার টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়নে এক নির্বাচনি পথসভায় তিনি এই ঘোষণা দেন।

বিজ্ঞাপন

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১২ তারিখের পর থেকে সব চাঁদা দেয়া বন্ধ হবে। এই দ্বীপের মানুষের কোনো দুঃখ থাকবে না। আমি এই দ্বীপের সাধারণ খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব, ইনশাআল্লাহ।

এই সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল হোসাইন সিদ্দিকী, টেকনাফ পৌরসভা জামায়াতের সহ-সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র মো. ইসমাইল, সাবেক উপজেলা শিবির সভাপতি সিদ্দিকুর রহমান, মুফতি জয়নাল আবেদীন ও জামায়াত নেতা আব্দুর রহমান জিহাদী।

এসময় আরো উপস্থিত ছিলেন, সেন্টমার্টিন ইউনিয়ন জামায়াতের আমির আবিবুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আজিজুর রহমান, ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুর রহমানসহ ইউনিয়ন জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন