চট্টগ্রামের আনোয়ারায় সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়েছে। সকাল ১০টায় বিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় নারী ভোটারদের দীর্ঘ লাইন।
এই কেন্দ্রের মো. ইউনুছ জানান, ভোট শুরু হওয়ার পর থেকে সকাল ১০টা পর্যন্ত মোট আড়াই ঘণ্টায় ৬০০ ভোট কাস্ট হয়েছে। কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৭টি।
এর আগে সকাল সাড়ে ৮টায় সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভোটগ্রহণ শুরু হওয়ার পর এক ঘণ্টায় সেখানে ১৩০টি ভোট পড়েছে।
সকাল ৯টায় আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও একই অবস্থা দেখা যায়।
বিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়া শেষে ষাটোর্ধ্ব বৃদ্ধ নুরুন্নবী বলেন, ১৭ বছর পর ভোট দিতে পেরে আমার খুব ভালো লাগছে। এ সময় তাকে দুই হাত তুলে আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করতেও দেখা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

