রামুতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, এক্সকাভেটর জব্দ

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

রামুতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, এক্সকাভেটর জব্দ

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার দায়ে একটি এক্সকাভেটর জব্দ করেছে প্রশাসন। (১২ এপ্রিল) রোববার দুপুর ২টায় পাঞ্জেগানা বাজারসংলগ্ন ভগবানটিলা নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা প্রশাসনের একটি টিম ভগবানটিলা এলাকায় অভিযান চালায়। এ সময় পাহাড়ের মাটি কাটার সত্যতা পাওয়া যায় এবং ঘটনাস্থল থেকে মাটি কাটায় ব্যবহৃত একটি এক্সকাভেটর (ড্রেজার) জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

রামু উপজেলা ভূমি কর্মকর্তা স্বরূপ মুহুরী জানিয়েছেন, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও পাহাড় নিধনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জব্দকৃত যন্ত্রটির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরিবেশ ধ্বংসকারীদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতিও দিয়েছে তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন