লক্ষ্মীপুরে সবজি ক্ষেতের পাশের ছোট ডোবা থেকে মধ্যবয়সী এক অচেনা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) দুপুরে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের করাতিরহাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এদিকে নিহত যুবকের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় তাকে হত্যার পর মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তবে আশপাশের কেউই ওই যুবককে চেনে না।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে করাতিরহাট বাজারের অদূরে একটি সবজি ক্ষেতের পাশে ছোট একটি ডোবায় যুবকের মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ ঘটনাস্থলে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তবে প্রায় ১৫ দিন ধরে অচেনা এ যুবক ওই এলাকায় ঘুরাফেরা করতো বলে দেখেছে স্থানীয়রা। কিন্তু কেউই তার নাম পরিচয় জানে না।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বলেন, নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করেছে। ঘটনাটি তদন্ত চলছে। কি কারণে, কেন তাকে হত্যা করা হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

