পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে কুসিক প্রশাসকের মাংস বিতরণ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে কুসিক প্রশাসকের মাংস বিতরণ
ছবি: আমার দেশ

ব্যক্তিগত অর্থায়নে ২টি গরু ও ১৩টি খাসি জবাই করে ঈদের পরদিন কুসিকের পরিচ্ছন্নতা কর্মীর মাঝে বিতরণ করলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ।

শুক্রবার বিকেলে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৫০ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে গরু ও খাসির এসব মাংস বিতরণ করেন ।

বিজ্ঞাপন

জানা যায়, ঈদুল আজহার দ্বিতীয় দিনে কুমিল্লা সিটি করপোরেশন প্রাঙ্গণে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর ব্যক্তিগত উদ্যোগে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোল স্টাফদের জন্য ২টি গরু এবং অন্যান্য ধর্মাবলম্বী ১১৩ জনের জন্য ১৩টি খাসি কোরবানি করা হয়। পরে সবার মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।

এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে কয়েকজন নগরবাসী বলেন, ‘মানবিক এই উদ্যোগে আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সিটি করপোরেশন পরিবারের সবার মাঝে। এমন উদ্যোগ যেন সব সময় পরিছন্নতাকর্মীদের জন্য নেওয়া হয় ।

নাম প্রকাশে অনিচ্ছুক কোরবানির মাংসগ্রহীতা একজন জানান, ‘১০ বছর কুমিল্লা সিটি করপোরেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছি কিন্তু কোনো দিন কোনো মেয়র বা প্রশাসক আমাদের কোরবানির মাংস দেনন । এবার ইউসুফ মোল্লা টিপু স্যার আমাদের ঈদের পরদিন মাংস দিয়েছেন । আমরা তাকে ধন্যবাদ জানাই ।’

এই বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ব্যক্তিগত অর্থায়নে কুমিল্লা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীর মাঝে মাংস বিতরণ করেছি । ঈদের দিন বিকাল তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছে পরিচ্ছন্নতা কর্মীরা । ৬ ঘণ্টার মধ্যেই কুমিল্লার কোরবানির সকল বর্জ্য অপসারণ করেছি ।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন