খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্র শিবিরের দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্র শিবিরের দোয়া

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফেনীতে বিশেষ দোয়া ও মোনাজাত করেছে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জেলার দাগনভূঞা উপজেলা জায়লস্কর ইউনিয়নস্থ সিলোনীয়া মডেল শাখার উদ্যোগে আয়োজিত দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা ছাত্র শিবিরের আবু হানিফ হেলাল।

স্থানীয় আল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত উক্ত দোয়া ও মোনাজাতে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে দোয়া পরিচালনা করেন দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।

এতে আরও উপস্থিত ছিলেন সিলোনীয়া মডেল শাখা ছাত্র শিবিরের সভাপতি তানভীর বিন মিশকাত ও সেক্রেটারী মো.ছামিসহ সংগঠনটি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মী-সমর্থরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন