চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

চাঁদপুর সদর উপজেলায় পৃথক স্থানে পুকুরে ডুবে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুরে মা ও ছেলের মৃত্যু হয়। একই সময়ে বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে আরেক নারীর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের লোকমান হোসেনের স্ত্রী খাদিজা আক্তার (২৮), তাদের ছেলে আবু বক্কর ছিদ্দিক (৭) এবং বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়া গ্রামের ফজলুর রহমানের মেয়ে

মাকসুদা (২৬)। বাখরপুরে শিশু আবু বকর সিদ্দিককে বাঁচাতে গিয়ে তার মা খাদিজা আক্তারের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন