নির্মাণাধীন ভবনে প্রবাসীর স্ত্রীকে হত্যা, বালিচাপা অবস্থায় মিলল লাশ

জেলা প্রতিনিধি, ফেনী

নির্মাণাধীন ভবনে প্রবাসীর স্ত্রীকে হত্যা, বালিচাপা অবস্থায় মিলল লাশ

ফেনীতে নিজের নির্মাণাধীন ভবন থেকে এক প্রবাসীর স্ত্রীর বালিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, তাকে হত্যার পর লাশ বালিচাপা দিয়ে রেখেছে ঘাতক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে জেলার সদর উপজেলার শর্শিদ ইউনিয়নের চোছনা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ রীনা আক্তার (২৮) ওই গ্রামের প্রবাসী মানিক উদ্দিনের স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে নির্মাণাধীন ভবনটিতে গিয়ে রীনা আক্তার আর ফিরেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে নিহতের ছোট ছেলে ঘটনাস্থলে যাওয়ার পর সাইফুল ইসলাম নামের এক নির্মাণশ্রমিক তাকে দেখে পালিয়ে যান।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম ঘটনাস্থলে হাজির হয়ে নিহতের লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও সদর সার্কেলের এএসপি নুসরাত তাবাসসুম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...