হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যা ও ভারতীয় মুসলমানদের ওপর আগ্রাসনের প্রতিবাদ

ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যা ও ভারতীয় মুসলমানদের ওপর আগ্রাসনের প্রতিবাদ

১৮ রমজান সেহরির সময় নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর ইহুদিবাদী ইসরাইলিরা বর্বর হামলা করে শত শত মুসলমানদেরকে শহীদ করার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগামের হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার জুমাবাদ হাটহাজারী ডাক বাংলো চত্বরে উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা মুফতি মোহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলিরা পবিত্র রমজান মাসে মুসলমানদের উপর বোমা হামলার মাধ্যমে ঘুমন্ত অবস্থায় শত শত মুসলমানদের হত্যা করে।

আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অন্তর্বর্তী বাংলাদেশ সরকারের প্রতি রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি। এখন মুসলমানদের ঐক্যের সময় এসেছে। বিশ্বের সকল মুসলমান একত্রিত হয়ে এই ইসরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। এর জন্য সকল মুসলমানদের সকল প্রকার লোভ লালসা ও ভেদাভেদ ভুলে ঐক্যের ছায়াতলে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানান।

ইসরাইল যেভাবে ফিলিস্তিনি মুসলমানদের জন্য বিষফোড়া, তদ্রূপ ভারত বাংলাদেশ ভূ-খণ্ডের জন্য বিষফোড়া, ওরা বাংলাদেশকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য পাঁয়তারা করছে। ভারতের বিরুদ্ধে সকল বাংলাদেশী মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ভারতের সকল পণ্য বর্জন করতে হবে।

সমাবেশে বক্তারা বাংলাদেশের মুসলমানদেরকে ইসরাইলী ও ভারতীয় পণ্য বর্জন করার জন্য জোরদার আহ্বান জানান। বাংলাদেশ সরকারকে মুসলিম বিশ্বের সাথে যোগাযোগ করে ইসরাইলীদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। অন্যথায় দেশের আপামর মুসলিম তৌহিদী জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন।

হেফাজত নেতৃবৃন্দ আরও বলেন ভারতপন্থী কোনো সরকারকে আমরা আর ক্ষমতাই দেখতে চাই না এই বাংলাদেশে ইসলাম বিরোধী রাজনীতি চলবে না। আওয়ামী লীগ ইসলাম ও দেশের স্বার্থ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত তাই তাদের নিষিদ্ধ করতে হবে।

এতে আরো বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় সরকারি মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জনাব মো. আহসানুল্লাহ, কার্যনির্বাহী সদস্য হাটহাজারী পৌরসভার সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী,মাওলানা মুফতী বশিরুল করিম, আবু তাহের রাজিব, রাশেদুল ইসলাম, মাওলানা ইকবাল গড়দুয়ারী, হাফেজ মহিউদ্দিন, ছাত্রনেতা আবরার কাউসার, মাওলানা জিয়াউদ্দিন জিয়া প্রমুখ।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন