কক্সবাজারে সস্ত্রীক মির্জা ফখরুল

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারে সস্ত্রীক মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সস্ত্রীক সহ কক্সবাজারের উখিয়ার ইনানীর সমুদ্র সৈকতে অবকাশে এসেছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে তিনি ইনানীর তারকামানের হোটেল ডেরাতে উঠেছেন। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন আগামী রোববার পর্যন্ত রিসোর্ট ডেরার প্রেসিডেন্ট ভিলার পাঁচটি রুম বুকিং দেওয়া আছে৷ সস্ত্রীক পরিবারের অন্য সদস্যদের নিয়ে রাতে ডেরা রিসোর্টের বালি রেস্টুরেন্টে ডিনার করেন তিনি।

বিজ্ঞাপন

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে , মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত ভ্রমণে এসেছেন। এখানে দলীয় কোনো নেতাকর্মীদের সাথে দেখা করার কর্মসূচি নেই৷ তিনি ও তার পরিবার দুয়েকদিন কক্সবাজারের বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমণ করবেন৷ তবে শনিবার রাতের ফ্লাইটে তিনি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন৷ স্ত্রীসহ অন্যান্য সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন ২৬ জানুয়ারি সোমবার যাবেন। ইনানীর পুলিশ ফাড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর মোহাম্মদ শাহজাহান বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন