আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাতিয়ায় বিএনপির অফিস ভাঙচুর

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

হাতিয়ায় বিএনপির অফিস ভাঙচুর

নোয়াখালীর হাতিয়ার বিএনপির অফিস ভাঙচুর এর অভিযোগ পাওয়া গেছে। বুড়িরচর ইউনিয়নের আলাদি গ্ৰামের আলাদি বাজারে বিএনপির এই ভাঙচুর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শুক্রবার রাত নয়টার দিকে এনসিপির নেতা কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বিএনপি নেতাদের অভিযোগ, গভীর রাতে একদল অজ্ঞাত ব্যক্তি কার্যালয়ে হামলা চালিয়ে দরজা-জানালা ভাঙচুর করে এবং আসবাবপত্র নষ্ট করে। এ সময় অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্রও ছড়িয়ে-ছিটিয়ে ফেলা হয়। ঘটনার পরপরই স্থানীয় নেতাকর্মীরা কার্যালয়ে এসে ক্ষয়ক্ষতির চিত্র দেখতে পান। রাতে এনসিপির বিজয় মিছিল থেকে এই হামলা করা হয়।

বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, এটি এনসিপির পরিকল্পিত হামলা। রাজনৈতিকভাবে আমাদের ভয় দেখাতেই এই ভাঙচুর করা হয়েছে।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

তবে এ বিষয়ে উপজেলা জাতীয় নাগরিক পাটির আহ্বায়ক শামছুল তিব্রিজ বলেন, আমাদের কোন লোক এই ঘটনায় জড়িত নয়। আমরা কোন সহিংসতা সমর্থন করি না। অন্য দিকে তারা বিভিন্ন জায়গায় এনপিপির কর্মীদের ওপর হামলা করছে।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, গত দু'দিন বেশ কয়েকটি জায়গায় হামলা ও ভাংচুর ঘটনা ঘটে। এতে বিএনপি ও এনসিপি নেতা কর্মীরা পরস্পর জড়িত। বিএনপির অফিস ভাঙচুর এর বিষয়টি কেউ আমাকে জানায়নি। এই বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এই দিগে ঘটনার পর এলাকায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার এলাকায় টহল দিচ্ছে।

এছাড়া শনিবার সকালে উপজেলার তমরদ্দি ইউনিয়নের শান্তি বাজারে বিএনপির নেতা কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির সালা উদ্দিন, নবির, আলা উদ্দিন, আব্দুল হাকিম ও মেহেদী হাসান নামে ৫ জন আহত হয়। ঘটনার পরপরই সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। আহতদের আহাজারিতে তাৎক্ষণিক জরুরী বিভাগে হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। পরে তাদেরকে দেখ যান ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীম। তিনি এই ঘটনার জন্য এনসিপির নেতা কর্মীদের দায়ী করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন