টেকনাফে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক হয়নি কেউ

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

টেকনাফে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক হয়নি কেউ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ । এ সময় পাচারে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

বুধবার দিবাগত রাত ২টার দিকে এসব ইয়াবা আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি।

তিনি জানান, গোয়েন্দা তথ্য ছিল সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান আসছে বাংলাদেশে।

এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা নোয়াপাড়া নাফ নদ পয়েন্টে টহল জোরদার করেন। রাত ১টা ৩০ মিনিটে ৪-৫ জন লোককে নাফ নদ পার হয়ে কেওড়া বনে ঢুকতে দেখেন বিজিবি। তখন পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে চারটি ব্যাগ ফেলে জলাভূমি ও জঙ্গলের ভিতর দিয়ে নৌপথে সীমান্তের ওপারে পালিয়ে যায় পরে এসব ব্যাগ তল্লাশি করে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন