রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি, রাঙামাটি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে নির্মল খীসা নামে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী নিহত হয়েছেন।

রোববার সকালে সদর উপজেলার সাফছড়ি ইউনিয়নের তন্যা খামারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নির্মল নানিয়ারচর উপজেলার তৈচাকমা গ্রামের সুনীল বিহারী খীসার ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, সকালে তন্যা খামারপাড়ায় ইউপিডিএফের তিন কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়েন সন্তু লারমার পিসিজেএসএস সদস্যরা। এতে ঘটনাস্থলে নির্মল খীসা নিহত হন। তবে অন্যরা পালিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান।

ঘটনার পরপরই বিবৃতি দেন ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা। বিবৃতিতে সন্তু লারমা নেতৃত্বাধীন পিসিজেএসএসকে দায়ী করা হয়।

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি সাহেদ উদ্দীন বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য ও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...