ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে গভীর রাতে অভিযানে একটি এক্সকাভেটরসহ পাঁচটি ট্রাক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ও বালিগাঁও ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অবৈধভাবে মাটি কাটার কাজে নিয়োজিত একটি এক্সকাভেটর দিয়ে অপরিকল্পিতভাবে রাতের আঁধারে মাটি/বালি পরিবহন করে পবিত্র রমজান মাসে মানুষের ঘুম বিনষ্ট ও চলাচলের রাস্তা নষ্ট করা হচ্ছে। এভাবে গণ-উপদ্রব সৃষ্টি করার দায়ে পাঁচটি ট্রাক জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এক্সকাভেটরটি আনার সুযোগ না থাকায় সেটি সাময়িকভাবে অকেজো করে দেওয়া হয়। ট্রাক পাঁচটি হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার ‘দৈনিক আমার দেশ’কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

