বিদ্যুৎ সাশ্রয়ে মানা হচ্ছে না সরকারি নির্দেশনা

কুমিল্লায় রাত ৮টার পরও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা

কুমিল্লায় রাত ৮টার পরও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা
ছবি: আমার দেশ

সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি সংকট মোকাবিলায় দেশের সকল দোকানপাট, শপিংমল ও বিপনিবিতান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু রাখার নির্দেশনা দিলেও কুমিল্লা মহানগরীতে কোথাও সেই নির্দেশনা মানছে না। ফলে শুধু ঘোষণাতেই নির্দেশনা আটকে থাকায় প্রশাসনের দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে সচেতন মহলে।

বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার গত ১২ আগস্ট থেকে কাঁচাবাজার, হোটেল-রেস্তোরাঁ, হাসপাতাল এবং ফার্মেসি ব্যতীত সকল প্রকারের ব্যবসাপ্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু রাখার নির্দেশনা জারি করে। এছাড়া নতুন এই নির্দেশনা অনুযায়ী সব আলোকিত বিলবোর্ড ও সাইনবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশনাও রয়েছে।

বিজ্ঞাপন

কিন্তু কুমিল্লা মহানগরীসহ জেলার উপজেলা ইউনিয়ন পর্যন্ত এলাকাগুলোতে সেটা মানা হচ্ছে না। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব এবং দেশে গ্যাসের তীব্র সংকটে সরকারের এই সিদ্ধান্ত নিয়েছে।

সরেজমিন কুমিল্লা মহানগরীর রেসকোর্স, ঝাউতলা, বাদুরতলা, নজরুল এভিনিউ স্টেশন রোড, বাদশামিয়া বাজার, মোগলটুলি, ছাতিপট্টি রাজগঞ্জ, চকবাজার, পদুয়ারবাজার, টমসমব্রীজ, বাগিচাগাঁও, নগরীর বাইবে শাসনগাছা দুর্গাপুর, ঝাগুড়ঝুলি, কোটবাড়ি রাস্তার মাথা, ময়নামতি টিপরা বাজার, বুড়িচংয়ের সাহেবের বাজার দেবপুর, রামপুর, কংশনগর, নিমসার, কাবিলা কোরপাই, সদর দক্ষিণের লালমাই বাজার, লালমাই উপজেলার বাগমারা বাজারসহ একাধিক স্থানে ঘুরে পাওয়া তথ্য ও চিত্রে দেখা গেছে।

রাত ১১/ ১২টা পর্যন্ত ঘোষণার বাইরে থাকা কাপড়, জুতা, স্টেশনারি, ফল, হার্ডওয়্যার কোল্ডড্রিঙ্ক, মটর পার্টস, সিগারেট, প্লাস্টিক পণ্য, পুরাতন লোহা, টাইলস্, টায়ার, টিউব, দুধসহ বিভিন্ন ভোগ্যপণ্য বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত সময়ের পরও।

সূত্র জানায়, ঘোষণার প্রথম দিকে প্রশাসন থেকে একটু কড়াকড়ি থাকলেও দিন যত গড়াচ্ছে প্রশাসনের গা ছাড়া ভাবের কারণে দোকানিদের মাঝেও আইন মান্যের প্রবণতা বাড়ছে। তবে অন্য একটি সুত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, দোকান রাত ৮টার পর খোলা রাখার জন্য যেই পরিমান অর্থ জরিমানা করা হচ্ছে সেটার পরিমাণ অত্যন্ত কম হওয়ায় এনিয়ে কোন ভ্রুক্ষেপ নেই দোকানিদের।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থাকা হোটেল-রেস্টুরেন্ট সিএনজি পেট্রোল পাম্পগুলোতেও মানা হচ্ছে না আলোকসজ্জার নির্দেশনা। ফলে অনেকা পেট্রোল পাম্পসহ হোটেলে অতিরিক্ত বৈদ্যুতিক বাতির ব্যবহারও হচ্ছে সরকারি ঘোষণার পরও।

সরকারি নির্দেশনা থাকলেও রাত ৮টার পর ব্যবসাপ্রতিষ্ঠান চালু রাখার বিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা প্রশাসকে একাধিক বার ফোন করেও পাওয়া যায়নি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন