‎চান্দিনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

‎চান্দিনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

‎কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাত আটক করেছে স্থানীয়রা।

বিজ্ঞাপন

‎শনিবার ওই এলাকায় সন্দেহজনকভাবে কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের আচরণে সন্দেহ হলে এলাকাবাসী তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন তাদের আটক করে।

‎পরে তাদের দেহ তল্লাশি করে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়।

‎পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। একই সঙ্গে অভিযোগের সত্যতা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান। তিনি জানান, আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

‎

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন