নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা জেলা সভাপতি গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা জেলা সভাপতি গ্রেফতার

নিষিদ্ধ সংগঠন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ডিবির অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ।

শুক্রবার পহেলা আগস্ট ভোর পাঁচটায় কুমিল্লা ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

জানা যায়, গত দুই মাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনবার তার নেতৃত্বে ঝটিকা মিছিল করেছিল ছাত্রলীগ । ৫ আগস্টকে ঘিরে নাশকতার আশঙ্কায় তাকে গ্রেফতার করা হয়েছে। জুলাই গনঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলাকারী হিসেবে তার বিরুদ্ধে হত্যা মামলা’সহ ডজন খানেক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লার বিভিন্ন এলাকায় নাশকতার জন্য পরিকল্পনা করেছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, তার নামে এক ডজন মামলা রয়েছে। তাকে ডিবি আদালতে প্রেরণ করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন