নোয়াখালীতে ব্যবসায়ী রফিক উল্যাহকে দাফন

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীতে ব্যবসায়ী রফিক উল্যাহকে দাফন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ব্যবসায়ী রফিক উল্ল্যাহ মিঞাকে দাফন করা হয়েছে। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের এমপি বরকত উল্যাহ ভুলুর বড় ভাই।

বিজ্ঞাপন

সোমবার বেলা সাড়ে ১১ টায় সোনাইমুড়ী উপজেলার ৬নং নাটেশ্বর ইউনিয়নের পশ্চিম মীর্জানগর জামে মসজিদের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মীর্জানগর গ্রামে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়।

এর আগে তিনি শনিবার রাতে ঢাকা শ্যামলী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাই হি রাজিউন)।

জানাজা পূর্ববর্তী আলোচনায় বক্তব্য রাখেন বরকত উল্লাহ বুলু এমপি, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান।

আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহ আবদুল্যাহ আল বাকী, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন, চৌমুহনী পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাজমুল গণি চৌধুরী মান্না, সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র মোতাহের হোসেন মাণিক।

উপস্থিত ছিলেন নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খান, সাংবাদিক সাইফুল্লাহ কামরুল, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি আজাদ ভূঁইয়া, সহসভাপতি তাজুল ইসলাম মানিক, মোজাম্মেল হোসেন কামালসহ আরো অনেকে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...