ব্রাহ্মণবাড়িয়ায় লরীর সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ যাত্রী। মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে সদর উপজেলার রামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নবীনগর উপজেলার নজরদৌলত এলাকার আমজাদ হোসেনের ছেলে তানভীর মিয়া (২৩) ও আশুগঞ্জ উপজেলার লালপুরের হোসেনপুর এলাকার ঈদন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫)।
আহতরা হলেন, অটোরিকশা চালক মিজানুর রহমান, সাইফুল ইসলাম, রিয়াজুল ইসলাম ও খোকন মিয়া। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে একটা সিএনজিচালিত অটোরিকশা করে ৫ জন যাত্রীসহ ৬ জন চিনাইর এলাকার টিটিসি ট্রেনিং সেন্টারে যাচ্ছিলেন। এ সময় অপরদিক থেকে আসা একটি লরীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোরিকশাটি উদ্ধার করা হলেও লরীটি আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

