‘মুজিব ও হাসিনার ছবি নামাতে অনীহা যুব উপ-পরিচালক শামসুজ্জামানের’ শিরোনামে দৈনিক আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশের পর বদলি করা হয়েছে কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামসুজ্জামানকে ।
বুধবার যুব ক্রীড়া মন্ত্রণালয় উপসচিব মো. মাসুম আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এই আদেশ জারি করা হয় ।
আদেশে বলা হয় যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লা উপপরিচালক মো. শামসুজামানকে যুব উন্নয়ন অধিদপ্তর প্রধান কার্যালয় ঢাকায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার হিসেবে বদলি করা হয়েছে ।
আগামী ৩১ জুলাই তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন । অন্যথায় ঐদিন অপরাহ্নে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন ।
কুমিল্লা যুব উন্নয়ন উপ-পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক নজরুল ইসলাম সরকার স্ট্যান্ড রিলিজের বিষয়টি দৈনিক আমার দেশকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে কুমিল্লা উপ-পরিচালক শামসুজ্জামানকে ৩০ জুলাই ঢাকায় বদলির আদেশ দিয়েছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল নয়টায় ঢাকায় চলে গেছেন।
গত ২৯ জুলাই মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তরে নোটিশ বোর্ডে লাগানো রয়েছে শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা ও বাহাউদ্দিন বাহারের কয়েকটি ছবি। এসব ছবি নামাতে অনীহা প্রকাশ করেছিলেন শামসুজ্জামান । যার কারণে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে বলে জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

