কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবদুর রাশিদ।
বিজ্ঞাপন
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে জেলায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব এবং বিশেষ অবদান রাখায় উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়েছে। যাচাই-বাছাই শেষে দক্ষিণ গোবরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুর রাশিদ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।
মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের নিত্যনৈমিত্তিক কাজের মূল্যায়ন এবং তাদের উদ্বুদ্ধ করতে একটি কমিটির মাধ্যমে শ্রেষ্ঠ নির্বাচন করা হয়।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

