ফরিদপুরে ডাকাতি মামলায় পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

ফরিদপুরে ডাকাতি মামলায় পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

ফরিদপুরে ডাকাতি মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করে এসআরবি-১০ ফরিদপুর ক্যাম্প।

বিজ্ঞাপন

এর আগে, গত শনিবার বিকেল ৪টা ২৬ মিনিটের দিকে এসআরবি-১০ (সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প), এসআরবি-৪ (ঢাকা) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার পল্লবী এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে টাকী রিপনকে গ্রেপ্তার করে।

এসআরবি জানায়, গ্রেপ্তার সাইফুল ইসলাম ওরফে টাকী রিপন ফরিদপুরের একটি ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি। আইনি শাস্তি ও গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর (রোববার) ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুর কোতোয়ালী থানার ঈশান গোপালপুর এলাকায় পৃথক অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করে এসআরবির আভিযানিক দল।

এসআরবি আরো জানায়, টাকী রিপনের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, দস্যুতা, চুরি, অ্যাসিড অপরাধ দমন এবং বিস্ফোরকদ্রব্য আইনসহ একাধিক অপরাধের মামলা রয়েছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন