কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পাবলিক লাইব্রেরির সামনে এ ইফতার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি মো. কামাল উদ্দিন, আবদুল কদ্দুস, আবদুস সাত্তার, পৌর বিএনপির সহসভাপতি সুজন লাট, সহ-সভাপতি মাহফুজুর রহমান ও যুগ্মসাধারণ সম্পাদক উজ্জ্বল শাফি প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

