কিশোরগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

কিশোরগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

পরিবেশ রক্ষা এখন সময়ের দাবি। প্রতিটি মানুষ যদি একটি করে গাছ লাগায়,তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া সম্ভব হবে। রাজনীতির পাশাপাশি পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখা আমাদের নৈতিক দায়িত্ব।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ সংলগ্ন মুক্তমঞ্চে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার আতিকুর রহমান এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপি সবসময় দেশের মাটি ও মানুষের কল্যাণে কাজ করে। এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই অংশ। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে দেশকে রক্ষায় আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।’

এসময় উপস্থিত ছিলেন, যুবদল সহ-সভাপতি মাজেদুল হক বাবু,গোলাম মোস্তফা পারভেজ, মনিরুজ্জামান মিথুনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান,কর্মসূচির আওতায় ৭ দিনে বিভিন্ন এলাকায় গাছ রোপণ করা হবে। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে এই কার্যক্রম কিশোরগঞ্জ জেলায় আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও জানান তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন