জিআই স্বীকৃত মধুপুরের আনারস যাচ্ছে পাকিস্তানের বাজারে

জিআই স্বীকৃত মধুপুরের আনারস যাচ্ছে পাকিস্তানের বাজারে
আনারসের এলাকা পরিদর্শনে এনপিপিওর প্রতিনিধি দল।

জিআই স্বীকৃতি পাওয়ার পর প্রথমবারের মতো টাঙ্গাইলের মধুপুরের আনারস যাচ্ছে পাকিস্তানের বাজারে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে রপ্তানির সম্ভাব্যতা যাচাই করতে উৎপাদন এলাকা পরিদর্শন করেছে পাকিস্তানের ন্যাশনাল প্ল্যান্ট প্রোটেকশন অর্গানাইজেশনের (এনপিপিও) প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রতিনিধি দলটি মধুপুরে আনারস উৎপাদন এলাকা, সেন্ট্রাল প্যাক হাউজ ও ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এনপিপিও প্রতিনিধি মো. আকিব মেহেদী।

সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা উপজেলার মহিষমারা, মোটেরবাজার, জলছত্র, পঁচিশমাইলসহ কয়েকটি এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা বাংলাদেশ থেকে পাকিস্তানে আনারস রপ্তানির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (রপ্তানি) এ কে এম মফিদুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (রপ্তানি) বি এম রকিবুল হাসান, অতিরিক্ত উপপরিচালক (রপ্তানি) সাবির আহমেদ, অতিরিক্ত উপপরিচালক-২ (প্রশাসন ও অর্থ উইং) রকিব আল রানা, পাকিস্তান সরকারের কীটতত্ত্ববিদ আকিব মেহেদী, টাঙ্গাইলের প্ল্যান্ট প্রোটেকশন বিভাগের উপপরিচালক আশেক পারভেজ এবং টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (হর্টিকালচার) শোয়েব মাহমুদ।

এ ছাড়া মধুপুর উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা তাজরী নূর রাত্রি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল ইসলাম, মোহাম্মদ এরশাদ আলী, সুরুজ আলী, রেহানা খাতুন, ফারুক হোসেন, আব্দুর রহিম রাজুসহ কৃষি সম্প্রসারণ বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন