টাঙ্গাইলে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা

টাঙ্গাইলে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা

টাঙ্গাইলে তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে এসব চেক হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম ও জেলা সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া।

জেলা পরিষদের সহযোগিতায় ৯ জন শহিদ পরিবারকে ৩০ হাজার ও আহতদের পাঁচ হাজার করে ১৩ লাখ ৫৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন