টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ রায় দেন।
জানা যায়, ১৫ বছর আগে জেলার বাসাইল উপজেলার সামাদ মিয়ার ছেলে শাহিনুর রহমানের (৩৭) সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকতো । ২০১৯ সালের ৫ অক্টোবর ভোরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বপ্নাকে শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত করে পালিয়ে যায় শাহিনুর।
পরে স্বপ্নাকে স্থানীয়রা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বাবা মুন্নান মিয়া বাদী হয়ে বাসাইল থানায় মামলা করেন।
পরবর্তীতে মামলার ১৩ জন স্বাক্ষীর সাক্ষ্য শেষে আদালত শাহিনুর রহমানকে মৃত্যুদণ্ড দেন এবং ১লাখ টাকা জরিমানা করা হয়।
টাঙ্গাইলের কোর্ট পরিদর্শক আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

