রাজৈরে অগ্নিকাণ্ডে গরুসহ ৯টি ঘর পুড়ে ছাই

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

রাজৈরে অগ্নিকাণ্ডে গরুসহ ৯টি ঘর পুড়ে ছাই

মাদারীপুরের রাজৈর উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামে অগ্নিকাণ্ডে ৯টি ঘরসহ ২টি গরু পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া ঘরের আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের উৎপত্তি হতে পারে।

স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় মুহূর্তেই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন