সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় যুবক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার মো. আল আমিন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. আল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গত ৩ অক্টোবর সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আল আমিন সিদ্ধিরগঞ্জের মিজমিজি আব্দুল আলীরপুল এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আ. রহিম ও জুলেখা বেগমের ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আল আমিনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। অভিযান শেষে তাকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আদালতে পাঠানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ‘মাদক, সন্ত্রাস, ছিনতাইসহ যেকোনো ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

তবে আল আমিনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলার সুনির্দিষ্ট ধারাসহ মামলার অন্যান্য বিবরণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন