কটিয়াদীতে বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

কটিয়াদীতে বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস চাপায় আহত শিক্ষার্থী মরিয়ম আক্তারের (৬) মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার সময় শনিবার দুপুরে তার মৃত্যু হয়। ওইদিন সকালে কিশোরগঞ্জ - ভৈরব সড়কে এ দুর্ঘটনা ঘটে ।

বিজ্ঞাপন

মরিয়ম উপজেলার বানিয়াগ্রাম তেভাগা গ্রামের আনিছ মিয়ার মেয়ে। ওই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ।

নিরাপদ সড়ক চাই সংগঠনের কটিয়াদী উপজেলা শাখার সদস্য সচিব মো. মোয়াজ্জেম হোসেন জানান, সকালে বিদ্যালয় ছুটির পর বাড়ি যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় বাস চাপা দেয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন