দেশজুড়ে ধর্ষণ-খুনসহ সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে মাদারীপুরের ডাসারে বিক্ষোভ-মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার দুপুরে উপজেলার সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড কলেজ মাঠে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ শেষে সমাবেশ হয়।
বিজ্ঞাপন
সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণ, খুন, চাঁদাবাজিসহ সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে। ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মাদারীপুরের প্রতিনিধি কাজী মোর্শেদা কনা, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কাজী রায়হান, মহউদ্দিন সাকিত, সংগঠক রফিকুল ইসলাম রফি, মিঠু শিকদার প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

