দৈনিক আমার দেশ এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল এর মামলা প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলের মির্জাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ২টার সময় মির্জাপুর প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠকমেলার উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মির্জাপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আমার দেশ পত্রিকার মির্জাপুর উপজেলা প্রতিনিধি মো. সানোয়ার হোসেন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাবেক সভাপতি সামছুল ইসলাম সহিদ, নিরঞ্জন পাল, আবুল কাশেম খান, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেলী ও মো. এরশাদ মিঞা।
এ সময় মির্জাপুর প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ শিলা আক্তার, সদস্য জাহিদুল ইসলাম বিপ্লব, সদস্য শামীম আল মামুন চৌধুরী, সদস্য মো. জোবায়ের হোসেন, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, যুগ্ম-সম্পাদক সাজ্জাদ হোসেন, সদস্য রায়হান সরকার রবিন, মির্জাপুর সাংবাদিক সংস্থার দফতর সম্পাদক রাব্বি ইসলাম উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

