ফরিদপুরে থানার সামনে বাসে আগুন

ফরিদপুরে থানার সামনে বাসে আগুন

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার সামনে ঢাকা-খুলনা ব্যস্ততম মহাসড়কের পাশে পুলিশ কর্তৃক জব্দ করে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার কানাইপুরের করিমপুর হাইওয়ে থানার সামনে দুর্ঘটনা কবলিত জব্দ করা পূর্বাশা পরিবহনের একটি বাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে এবং বাসটির অধিকাংশই পুড়ে যায়। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুরে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শ্রীবাস বাড়ৈই বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনা হয়। তবে প্রাথমিকভাবে কে বা কারা আগুন ধরিয়েছে তা জানা যায়নি।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, দুর্ঘটনাকবলিত একটি পরিবহনে কে বা কারা হঠাৎ আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন