ইজি বাইকের জন্য হত্যা করা হয় দেলোয়ারকে

ইজি বাইকের জন্য হত্যা করা হয় দেলোয়ারকে

নরসিংদীর পলাশে অজ্ঞাত পরিচয়ে কলাবাগান থেকে উদ্ধার হওয়া ক্ষতবিক্ষত লাশের পরিচয় পাওয়া গেছে। পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনির হোসেন বিকেলে এই লাশটি শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ক্ষতবিক্ষত যুবকের নাম দেলোয়ার হোসেন। তিনি পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের আবু সাইদ মিয়ার ছেলে। দেলোয়ারের দেড় বছরের একটি মেয়ে সন্তান রয়েছে, যার নাম রাইসা।

রোববার সকালে পলাশ উপজেলার পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের পাশে ধনারচর এলাকার একটি কলাবাগান থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহতের স্ত্রী রাকিবা বেগম জানান, 'আমার স্বামী দেলোয়ার হোসেন শনিবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়, রাতে আর বাড়ি ফেরেনি। সকালে লোকমুখে শুনতে পাই, আমার স্বামীকে কারা হত্যা করেছে।'

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, 'গজারিয়া ইউনিয়নের ধনারচর কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। গলাকাটা সহ শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ বর্তমানে নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। এদিকে আইনি প্রক্রিয়া চলছে।'

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন