ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদী বাজার এলাকায় অভিযান চালিয়ে দ্বীপ কুমার আচার্য্য রনি (৩১) নামে এক ব্যক্তিকে ৫১ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটক দ্বীপ কুমার আচার্য্য রনি উপজেলার কান্দাকুল গ্রামের মৃত রতন কুমার আচার্য্যের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ওই ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে বেড়াদী বাজার এলাকায় অবস্থান করছিলেন। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করে তাকে আটক করা হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মাদকের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

