এমপি বাবুল

এনসিপির নেতাকর্মীরা রাজনীতির শিষ্টাচার ইতোমধ্যে বদলে ফেলেছে

এনসিপির নেতাকর্মীরা রাজনীতির শিষ্টাচার ইতোমধ্যে বদলে ফেলেছে

ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল এমপি বলেছেন, রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায় সংবেদনশীল বক্তব্য। এনসিপির নেতাকর্মীরা সেই শিষ্টাচার ইতিমধ্যে বদলে ফেলেছেন।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে তার নির্বাচনী এলাকা ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের শিমুল বাজার জাঙালপাশা হাজী আবদুল মজিদ একাডেমি বন্যা আশ্রয়ণ কেন্দ্রে সৎ সংঘ সামাজিক উন্নয়নের উদ্যোগে এগারোটি শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের মধ্যে দুই হাজার বৃক্ষ চারা বিতরণকালে তিনি এ সবকথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপি যে ধরনের বক্তব্য রাখছেন তা সভ্যতার অন্তরায়। সংসদ সদস্য হুঙকার দিয়ে বলেন, চল্লিশ বছর রাজনীতির সাথে আমরা জড়িত। হামলা মামলার শিকার জেলে গিয়েছি। শতাধিক মামলার আসামি করা হয়েছে কিন্তু কখনও অসভ্য বিকৃতি মানসিকতা নিয়ে কারো বিরুদ্ধে নোংরা ভাষায় বক্তব্য রাখিনি। সাবধান হয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি বানের জলে এদেশে ভেসে আসেনি।

এনসিপির নেতাকর্মীদের বলছি কথায় কথায় সরকারকে উল্টে পাল্টে ফেলতে চান। গণতান্ত্রিক সরকারকে ফেলতে গিয়ে উল্টো নিজেরাই পাল্টে যাচ্ছেন সেই বিষয়টি আগে খেয়াল রাখার আহবান জানান শহিদুল ইসলাম খান বাবুল।

শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, বৃক্ষ চারা বাড়িতে নিয়ে রোপণ করতে হবে। গাছের পরিচর্যা করে সামাজিক বনায়ন হিসেবে বাড়ির আঙিনা গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী ততেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি ফলজ ও বনজ বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

শনিবার দুপুরে তার নির্বাচনী এলাকা ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের শিমুল বাজার জাঙালপাশা হাজী আবদুল মজিদ একাডেমী বন্যা আশ্রয়ণ কেন্দ্রে সৎ সংঘ সামাজিক উন্নয়নের উদ্যোগে এগারোটি শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের মধ্যে দুই হাজার বৃক্ষ চারা বিতরণকালে তিনি এ সবকথা বলেন।

সৎ সংঘ সামাজিক উন্নয়নের সভাপতি খন্দকার মিজানুর রহমান বুলুর সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, ওবায়দুল আলম সম্রাট ও নুরু মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন