ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে সংযুক্ত করার প্রতিবাদে মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় জনতা।
রোববার সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক এবং ঢাকা-বেনাপোল রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এরপর তারা মহাসড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে এবং বেরিকেট দিয়ে অবস্থান করছেন।

দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে তৃতীয় দফায় পঞ্চম দিনের মতো ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দেন আন্দোলনকারীরা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আলগী ইউনিয়ন পরিষদ চত্বরে সংবাদ সম্মেলন করে ভাঙ্গা উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দল সম্মিলিতভাবে অবরোধ কর্মসূতি ঘোষণা করে।

এদিকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার দু'টি ইউনিয়নকে ঘিরে আন্দোলন সংগ্রামের অগ্রনায়েক ও সর্বদলীয় ঐক্য কমিটির প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মম ছিদ্দিক মিয়াকে আটক করা হয়েছে।
বাস যাত্রী মীর্জা ইমরান হাসান বলেন, গত সপ্তাহে জুড়ে চলছে সড়ক ও রেললাইন অবরোধ। অবরোধের ফলে ব্যাপক ভোগান্তি পোহচ্ছে সাধারণ মানুষ।

সকাল ৭টা আন্দোলন কর্মসূচি চলাকালীন সময়ে দুরপাল্লার যানবাহন আটকে পড়ার পাশাপাশি বিভিন্ন সড়ক ও মহাসড়কে শত শত ট্রাকের লম্বা লাইন দাঁড়িয়ে রয়েছে।
জরুরি কাজে যারা ঘর ছেড়ে বের হয়েছে তারা বাস ও পরিবহন গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে ও কখনও কখনও স্থানীয় ভ্যানযোগে গন্তব্য স্থলে পৌঁছাবার চেষ্টা করছেন।
গোপালগঞ্জ থেকে আসা চাকরিজীবী অভি কর্মকার বলেন, সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা তিনি গতকাল শুনেছেন কিন্তু ঢাকা যাওয়াটা এতটাই জরুরি হয়ে ওঠেছে বিভিন্নভাবে ভেঙে ভেঙে যেতে হচ্ছে।
সড়ক অবরোধ কর্মসূচি পালনের পাশাপাশি উপজেলার আলগী ইউনিয়ন, হামিরদী ইউনিয়ন ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন কৈডুবি সদরদী এলাকার রেলপথের উপর অবরোধকারীরা অবস্থান নিয়েছে।

ঢাকা বরিশাল মহাসড়কের উপর দিয়ে রেললাইন চলে যাওয়ায় কৈডুবি সদরদী রেলগেটের দুই পাশের পুল নামিয়ে রাখায় বিভিন্ন যানবাহনে ব্যাপক যানজটের দীর্ঘ লাইনের সৃষ্টি এবং সাধারণ যাত্রীরা আটকে পড়ে সীমাহীন কষ্ট আছেন শিশু কিশোর ও বৃদ্ধরা।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইতিমধ্যে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করেছেন এবং আগামী ২১ সেপ্টেম্বর শুনানির দিন ধায্য রয়েছে। তিনি আশাবাদী ভাঙ্গা উপজেলার জনগণের দাবি ও আন্দোলন কর্মসূচির ফলাফল জনগণের পক্ষে আসবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

