ফরিদপুরে ভূমি মেলা উপলক্ষে র্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন আয়োজিত ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে একটি র্যালি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, এসিল্যান্ড (ফরিদপুর সদর) শফিকুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী আরিফুর রহমান প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

